বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/সুপারি-জীবন পান

উইকিসংকলন থেকে

সুপারি-জীবন পান

চট্টনে যাইতে যাইতে মরা শামুকের শরীরে
পা রাইখা চলতে চলতে মটমট শব্দ জীবন
পার হয়া তুইলা আনি গিমাই শাকের শক্তি।
ফিরতি পথেই রাজা আইলের ফাঁকে দেখা
সাক্ষাতে থাকে সাপদের লম্বাটে ডিম ভয়।
তুমি দেউড়ির অপর পারে ঘরের পেছনে
তুষ ভইরা কলের চুলা জ্বালাইয়া বইসা আছ
পাটখড়ি জীবনের পাঠ নিয়া রানবা গিমাই।
এই সকল কাহিনি জামানায় শুনছিলাম,
যা কিছু আছিল সব আল্লাহর দয়া-দান।
গিমাই শাকের স্বাস্থ্য-স্বভাব চর্চা কইরা
শামুক পুড়াইয়া খাই সুপারি-জীবন পান।