প্রবাস-চিত্র
প্রবাস-চিত্র
শ্রীজলধর সেন
প্রণীত।
দ্বিতীয় সংস্করণ
কলিকাতা;
বেঙ্গল মেডিকেল লাইব্রেরি হইতে
শ্রীগুরুদাস চট্টোপাধ্যায় কর্ত্তৃক
প্রকাশিত।
১৩১২।
মূল্য ১৲ এক টাকা
৭ নং শান্তিরাম ঘোষের ষ্ট্রীট, কেশব প্রিণ্টিং ওয়ার্কসে
শ্রীকুঞ্জবিহারী দে কর্ত্তৃক মুদ্রিত।
“করুণা-বিমুখেন মৃত্যুনা
হরতা ত্বাং বদ কিং ন মে হৃতম্।”
নিবেদন।
ঘটনাচক্রের পরিবর্ত্তনে আমার জীবনের কিয়দংশ হিমালয়ে অতিবাহিত হইয়াছিল। আমার সেই লক্ষ্যহীন ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ করিবার সঙ্কল্প ছিল না। সাহিত্য-সংসারে সুপ্রতিষ্ঠিত শ্রীযুক্ত দীনেন্দ্রকুমার রায় ও মহিষাদলের দীনবান্ধব ডাক্তার শ্রীযুক্ত ললিতমোহন বন্দ্যোপাধ্যায়, এই বান্ধবদ্বয়ের নির্ব্বন্ধাতিশয়ে আমার হিমালয়ভ্রমণকাহিনী লিপিবদ্ধ করি। ভারতীর ভূতপূর্ব্ব সম্পাদিকা শ্রদ্ধেয়া শ্রীমতী সরলা ঘোষালের, এবং সাহিত্য-সম্পাদক স্নেহাস্পদ শ্রীমান সুরেশচন্দ্র সমাজপতির উৎসাহে এই ভ্রমণকাহিনীগুলি ভারতী ও সাহিত্যে স্থান প্রাপ্ত হয়। শেষ প্রস্তাবটি জন্মভূমিতে প্রকাশিত হইয়াছিল।
এক্ষণে, সেই ভ্রমণ-বৃত্তান্তের কতিপয় চিত্র সঙ্কলিত করিয়া এই প্রবাস-চিত্র, প্রকাশিত হইল। যদি পাঠকগণের প্রীতিপ্রদ হয়, ভবিষ্যতে আমার অবশিষ্ট ভ্রমণকাহিনী প্রকাশিত করিবার ইচ্ছা রহিল।
সোদরোপম স্নেহভাজন শ্রীমান্ রুড়মল গোয়েনকা, ও শ্রীমান্ সুরেশচন্দ্র ও যতীশচন্দ্র সমাজপতি ভ্রাতৃদ্বয়ের অত্যধিক আগ্রহ না হইলে, এই প্রবন্ধগুলি সাময়িক পত্রের পৃষ্ঠাতেই হয় ত চিরদিন থাকিয়া যাইত। ইতি
১৫ই বৈশাখ, ১৩০৬ সাল। |
শ্রীজলধর সেন। |
দ্বিতীয় সংস্করণের কথা।
১৩০৬ সালের শুভ বৈশাখে প্রবাস-চিত্রের প্রথম সংস্করণ প্রকাশিত হয়; আজ সন ১৩১২ সালের বৈশাখ মাসের শেষ দিন, সুতরাং হিসাব করিয়া দেখা যাইতেছে ছয় বৎসরে এই গ্রন্থের সহস্র সংখ্যা আমাদের দেশের সাহিত্যানুরাগী পাঠকগণের হস্তগত হইয়াছে। ছয়টি বৎসর মনুষ্যজীবনের পক্ষে অল্প দিন নহে। বিগত অর্দ্ধযুগে পৃথিবীর সাহিত্যেতিহাসের বহু পরিবর্ত্তন সংঘটিত হইয়াছে; আমাদের দেশের পাঠকগণের সাহিত্যরসস্পৃহাও অনেক বাড়িয়া উঠিয়াছে, এই প্রকার জনরব শুনিতে পাই। এই ছয় বৎসরে ‘কাটা মুণ্ডু’ ‘জাল যুবতী’ প্রভৃতি গোয়েন্দার উপন্যাসগুলির আট দশটি সংস্করণও বাহির হইয়া গিয়াছে, আর উৎকৃষ্ট গ্রন্থের একটি সংস্করণও বহু কষ্টে নিঃশেষিত হয় না! ইহাতে বিস্ময়ের কথা কিছুই নাই, ইহা আমাদের শিক্ষা ও রুচির মূক ইতিহাস। তথাপি ছয় বৎসর পরেও যে প্রবাস-চিত্রের ন্যায় অসার পুস্তকের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল, ইহা কেবল অসার সাহিত্যের অনুরাগী পল্লবগ্রাহী পাঠক সাধারণেরই অনুগ্রহে। একালে তাঁহাদের রুচির কেহ প্রশংসা করিবে না, কিন্তু তাঁহাদিগের নিকট আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের অভিপ্রায়েই এই কয়েক ছত্রের তাবতারণা।
বৈশাখ-সংক্রান্তি, ১৩১২। |
শ্রীজলধর সেন। |
পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৩৯ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।