বিষয়বস্তুতে চলুন

প্রাণোচ্ছ্বাস

উইকিসংকলন থেকে

প্রাণোচ্ছ্বাস

বা

বিবিধ বিষয়ক কবিতামালা।

শ্রীযোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

বিদ্যাভূষণ, এম্ এ-প্রণীত।

শ্রীননীগোপাল মুখোপাধ্যায় কর্ত্তৃক

প্রকাশিত।

কলিকাতা

৪।২।১ নং গ্রে ষ্ট্রীট, আর্য্যযন্ত্রে,

শ্রীগিরিশ্চন্দ্র ঘোষ দ্বারা মুদ্রিত।


১২৯৫ সাল।

মূল্য ॥০ আনা মাত্র। 

মুখবন্ধ।

 এ সংসারে অল্প বিস্তর পরিমাণে সকলেই কবি। হৃদয়ের ভাবোচ্ছ্বাসকে ছন্দোবন্ধে গ্রথিত করিয়া সকলে প্রকাশ করিতে পারে না বটে, কিন্তু তরঙ্গের ঘাত প্রতিঘাতে সকলেরই হৃদয় সময়ে সময়ে আলোড়িত হইয়া থাকে। সেই বিলোড়ন কালে ছন্দোময়ী রচনা অল্পায়াসেই বহির্গত হয়। যাঁহার ঐকান্তিক সাধনা আছে, তিনিই ইহাতে সিদ্ধি লাভ করিয়া থাকেন। কবিকুলচূড়ামণি কালীদাসের সাধনা ও সিদ্ধি এ বিষয়ে আমাদের অনুকূলে সাক্ষ্য প্রদান করিতেছে। কালীদাস নিতান্ত মূর্খ হইয়াও ঘোরতর সাধনাবলে ছন্দোময়ী রচনাতে অসাধারণ সিদ্ধি লাভ করিয়াছিলেন।

 বিকীরিত রবি-কিরণের ততদূর দাহিকা-শক্তি নাই। কিন্তু সেই বিকীরিত রবি-কিরণ যখন কাচ খণ্ডে সঙ্কীরিত বা সংশ্লেষিত হয়, তখন তাহার প্রচণ্ড দাহিকা-শক্তি জন্মে। সেইরূপ আমাদের ভাবোচ্ছ্বাস যখন গদ্যে বিকীরিত থাকে, তখন ইহার উদ্দীপনা-শক্তির তত তীব্রতা থাকে না। কিন্তু সেই ভাবোচ্ছ্বাস যখন ছন্দোময়ী রচনায় সঙ্কীরিত হয়, তখন ইহার উদ্দীপনা-শক্তি অনেক পরিমাণে বাড়িয়া উঠে। এই জন্যই জগতে কবিত্বের এত আদর!

 ছন্দোময়ী রচনা মাত্রই যে কবিতা তাহা আমি বলি না। যেখানে ভাবোচ্ছ্বাস নাই, কেবল ছন্দ ও শব্দের চাতুর্য্য মাত্র আছে, তাহা ছন্দোময়ী রচনা হইতে পারে, কিন্তু প্রকৃত কবিতা নহে। আবার ছন্দোবন্ধে অঙ্গহীন হইলেও ভাবময়ী রচনাও অনেক স্থলে কবিতা-পদবাচ্য হইতে পারে।

 বিশ্বপ্রেম ও ভগবদ্ভক্তিই, কবিত্বের অনন্ত উৎস। সেই উৎসের নির্ম্মল জলপানে অনেক কবিই অনুপ্রাণিত হইয়াছেন। এই জলে চিত্তমুকুর বিধৌত হইলে, তাহাতে বীণাপাণি সহজেই আবির্ভূতা হন।  সেই প্রেম ও ভক্তিতে যখন আমার হৃদয় উচ্ছ্বসিত হইয়াছে, বা সংসারের ঘটনাবলীর ঘাত প্রতিঘাতে যখন আমার চিত্ত আলোড়িত হইয়াছে, তখনই আমি এই কবিতাগুলি লিপিবদ্ধ করিয়াছি এই জন্যই এই কবিতামালার নাম ‘প্রাণোচ্ছ্বাস’ রাখিলাম। অতি অল্পদিনের মধ্যে এই কয়টী কবিতা লেখা হইয়াছে। আর ছন্দোময়ী রচনাতে আমার এই প্রথম উদ্যম। এই দুই কারণে আশা করি সুধীগণ আমার ত্রুটী মার্জ্জনা করিবেন। কিমধিকমল্‌ম।

পাবনা,
১৮১০ শকাব্দ।, চৈত্র।

নিবেদক
শ্রীযোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।


বিজ্ঞাপন।

 আমার দিনাজপুরে অবস্থিতি কালেই রাজ-অভ্যর্থনা ভিন্ন আর সব কয়টী কবিতা লিখিত হয়। আমার দূরে অবস্থিতি নিবন্ধন প্রূফ সংশোধনাদির অনেক ত্রুটি হইয়া গিয়াছে। পাঠকগণ যদি কোন স্থলে কোন ভ্রম প্রমাদ দেখিতে পান, অনুগ্রহ করিয়া আমায় লিখিলে আমি বিশেষ অনুগৃহীত হইব, এবং দ্বিতীয় সংস্করণ কালে সেই ভ্রম গুলি সংশোধন করিয়া লইব। যদি এই কবিতাগুলি পাঠ করিয়া এক জন পাঠকও প্রীতি লাভ করেন, তাহা হইলে আমার মুদ্রাঙ্কনব্যয় সার্থক হইল বলিয়া মনে করিব।

গ্রন্থকারস্য। 


পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

পরিচ্ছেদ 
 পৃষ্ঠা

এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩১ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।