বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/অভিনেতা

উইকিসংকলন থেকে

অভিনেতা।

সাশ্রুনেত্রে, যুক্ত করে, বলে নটরাজ
রঙ্গমঞ্চে শেষ খেলা হল মোর আজ।
মিথ্যা সাজ সজ্জা খুলি দেখিলাম আমি
ছিন্নবাস জীর্ণ দেহ হে হৃদয় স্বামী।
নাহি কান্তি, নাহি শান্তি, কিছু নাহি আর
প্রাণেতে বহিছে শুধু বৃথা হাহাকার।
অনেক সাজালে আর, সাজে নাহি আশ,
এবার সাজাও তব দাস অনুদাস।