বন-তুলসী/আপন ধর্ম্ম
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪৩)
আপন ধর্ম্ম।
আল্লা, গড, জিহোবা, অলখনিরঞ্জন,
হরি, হর, কৃষ্ণ, কালী, সবি একজন,
তিনি এক, ভিন্ন নাম, সবি আমি জানি,
তবু মধুমাখা ‘রাধাকৃষ্ণ’ নাম খানি।
হিয়ার সর্ব্বস্ব মোর সর্ব্বরূপ সার,
নব দুর্ব্বাদল শ্যাম শ্রীকৃষ্ণ আমার।