বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ঈশ্বরের স্নেহ

উইকিসংকলন থেকে

ঈশ্বরের স্নেহ।

ভ্রমরের কালো দেহ দেছ চিকনিয়া,
কত যত্নে শিখীপুচ্ছ দিয়াছ রাঙিয়া,
অতি দীন, অতি ক্ষুদ্র, পিপীলিকাটীরে,
গড়িয়াছ কত যত্নে কত ধীরে ধীরে।
করিয়াছ তারে দক্ষ, সবল, নির্ভীক,
শিখায়েছ নিজ হাতে গড়িতে বল্মীক।
এতই আদর স্নেহ ক্ষুদ্র জীবে তব,
মানুষে যে কত স্নেহ সে কি আর কব।