বন-তুলসী/এসো
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪৪)
এসো।
বাল্যে এসো জনক জননী রূপ ধরি,
শৈশবে শিক্ষক রূপে দেখা দিয়ো হরি।
যৌবনে আসিয়ো হয়ে প্রিয়া প্রাণসখা,
প্রৌঢ়েতে তনয় রূপে দিয়ো মোরে দেখা।
বার্দ্ধক্যে আসিয়ো তুমি হয়ে হরি নাম,
মরণে আসিয়ো সখা হয়ে রাধাশ্যাম।