বন-তুলসী/কর্ত্তব্য
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩২)
কর্ত্তব্য।
কোকিলা বলিছে সদা তাঁর নাম গাই,
তবু কেন হৃদে মোর শান্তি নাহি পাই,
সারসী বলিছে কর কর্ত্তব্য লঙ্ঘন,
করোনা যে তুমি স্বীয় সন্তান পালন।
মাতা হয়ে তনয়ে যে না করে শিক্ষিত।
জগত জননী স্নেহে হয় সে বঞ্চিত।