বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/কর্ম্মক্ষয়

উইকিসংকলন থেকে

কর্ম্মক্ষয়।

সুকর্ম্মে সাধুরও পুণ্য পায় বটে লয়,
ঘর্ষণে চন্দন যথা ক্রমে পায় ক্ষয়।
চন্দনেরি মত তিনি সব পুণ্য শেষে
যান আহা শ্রীহরির পাদপদ্মে মিশে।