কর্ম্মফল।
চোরকাঁচকিটা যদি লাগে কাপড়েতে। না তুলিলে যায় না তা কখন ধোপেতে। কর্ম্মফলো সেই মত না করিলে ক্ষয়, জন্ম জন্মান্তরেও আত্মার সাথী হয়।