বন-তুলসী/কলঙ্ক স্তম্ভ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ২৯)
কলঙ্ক স্তম্ভ।
কাড়িয়া পরের গ্রাস, লুটি’ পর ধন,
পার পাবে করি কিহে মন্দির স্থাপন।
থাকে না দেবতা সেথা জেনো মনে স্থির,
সে তব কলঙ্কস্তম্ভ নহেক মন্দির।
কলঙ্ক স্তম্ভ।
কাড়িয়া পরের গ্রাস, লুটি’ পর ধন,
পার পাবে করি কিহে মন্দির স্থাপন।
থাকে না দেবতা সেথা জেনো মনে স্থির,
সে তব কলঙ্কস্তম্ভ নহেক মন্দির।