বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/গায়ক

উইকিসংকলন থেকে

গায়ক।

হে গায়ক তোষিবারে শ্রোতার অন্তর
মুক্তকণ্ঠে কত গান গাও নিরন্তর।
বাকি ত রাখনা কিছু করিতে যতন
ক্ষুদ্র-রৌপ্য-খণ্ড লাগি তোষিবারে মন।
তেমন কাতর কণ্ঠে, সে ব্যাকুল গ্রাণে
বারেক যদ্যপি তুমি ডাক ভগবানে।
করুণ শ্রবণে তার পশে তব স্বর
জীবনে নিশ্চিন্ত হও মরণে অমর।