বন-তুলসী/গৃহধর্ম্ম
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩২)
গৃহধর্ম্ম।
পালিত ময়না মুখ ফিরাইয়া ধীরে,
নিত্য উপহাস করে কৃষ্ণসারনীরে।
বলে নাই রূপ থাক্ তড়াগ প্রান্তরে
কণ্ঠ নাই পারনাক ডাকিতে ঈশ্বরে।
বৃথায় কাটালে জন্ম ঘোর গৃহী হয়ে।
ভোজন শয়ন আর ছেলে পুলে লয়ে।
সারসী বলিছে ভাই নাই মায়া ঘোরে
তাহাদেরি মাঝে আমি পেয়েছি ঈশ্বরে।
স্ত্রীলোকের অন্য যোগ আরাধনা নাই
গৃহকর্তা আমাদের জপ তপ ভাই।