বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/গোপনে দান

উইকিসংকলন থেকে

গোপনে দান।

গোপনে নীরবে করে পর উপকার,
সবাকার প্রথমে সে লভে কথা তাঁর।
চাহে যে বিশ্বের চক্ষু থা’ক তারে ঘিরে,
হরির করুণ দৃষ্টি যায় না সে ভিড়ে।