বন-তুলসী/তন্ময়তা
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৪-৩৫)
তন্ময়তা।
গোপালে পূজেন ভক্ত নিত্য প্রাণভরি,
করেন তাঁহারি ধ্যান দিবা বিভাবরী।
দেবতা খায় না কিছু, কহে না যে কথা,
মনেতে সন্দেছ তাই, তাই ঘোর ব্যথা।
একদা আরতি কালে কন ভাগ্যবান
আমি ত দেবতা পূজি পুজিনে পাষাণ।
পরাণগোপাল মোর হই হব পাপী,
চরণ অঙ্গুলে তব দন্ত দিনু চাপি।
দেবতা হাসিয়া কন, কি কর কি কর
ছেড়ে দাও, পায়ে ভাই লাগিতেছে বড়।
কাঁদিয়া ভকত বলে দেবতা কঠিন
পাষাণ সাজিয়ে কেন ছিলে এতদিন।
দেবতা কহেন হাসি তুমিও তো আগে
ভাব নাই, পাষাণেরে টিপিলে যে লাগে।