বন-তুলসী/তর্ক ও ভক্তি
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ১৮-১৯)
তর্ক ও ভক্তি।
ঝিঁঝি বলে হে ভ্রমর জান শ্রুতি, স্মৃতি,
জান কি কেমনে জন্মে মকরন্দ প্রীতি।
সাকার কি নিরাকার, কি বর্ণ তাহার
এসো দোঁহে করি সব তত্ত্বের বিচার,
অলি বলে কেন ভাই বাদ বিসম্বাদ,
ততক্ষণ লই তার মধুর আস্বাদ।