বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/দোষানুকারী

উইকিসংকলন থেকে

দোষানুকারী।

ফিঙে ভাবে, রূপে আমি কোকিলেরি মত,
আদর তবু ত লোকে করেনাক তত।
বুঝিলাম চাহিনা যে আমি রাঙাচোকে,
তাই করে অবহেলা যত নীচ লোকে।
এত ভাবি ফিঙা সদা রোষভাবে চায়,
দেখিয়া পাথীর দল হাসিয়া পলায়,
বোকা পাথী শুধু দোষ নকলে তৎপর,
করনা নকল তার মধুমাখা স্বর।