বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ধর্ম্মের ভান

উইকিসংকলন থেকে

ধর্ম্মের ভান।

বিবেক রচিয়া ব্যুহ রাখে পাপে দূরে,
নানারূপে আসি পাপ যায় ফিরে ঘুরে।
কিন্তু যবে ধর্ম্মসাজে সেজে আসে হায়,
তখনি তাহারে আর ঠেকানো যে দায়।