বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/নিষ্কাম

উইকিসংকলন থেকে

নিষ্কাম।

কয়লা খুঁড়িতে ভাই যদি মিলে হীরে,
কয়লা পানে সে আর চাহে কিহে ফিরে।
সুখ যাচি হরি ডেকে, যদি মিলে তাঁরে
আর কি সে চাহে কভু এ ছার সংসারে।