বন-তুলসী/পরের লাগি
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪০)
পরের লাগি।
ইক্ষু কাঁদে কবে আমি হইব শর্করা,
মেঘ কাঁদে জলে কবে ভিজাইব ধরা,
ফুলকুঁড়ি কাঁদে কবে দিব পরিমল,
পাখী কাঁদে গীতে কবে মাতাইব বল!
ইহারা কেবল সুখী ‘দান করে’ ভাই,
আমরা পরের দ্রব্য কেড়ে নিতে চাই।