বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/পুণ্যস্নান

উইকিসংকলন থেকে

পুণ্যস্নান।

সংযম পবিত্র তীর্থ, ভক্তি পুণ্য-নদী,
দরা ও দাক্ষিণ্য ঊর্মি, বহে নিরবধি
চরিত্র সৈকত শুভ্র, সত্যই সোপান,
শুদ্ধ আত্মা করে যেই সে নদীতে স্নান।