বন-তুলসী/প্রকাশ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪১)
প্রকাশ।
পর দুখে দুখী যদি, হয়ে থাকি কভু,
কাহারেও সুখ যদি দিয়ে থাকি প্রভু।
যদি কোন দিন তুচ্ছ করে থাকি দুখ,
যদি হয়ে থাকি কভু পাপেতে বিমুখ।
বিশ্বের সৌন্দর্য্য হেরি, শুনি মধু গান,
যদি কভু তোমা পানে গিয়ে থাকে প্রাণ,
যদি প্রেমময় নামে কোন দিন আমি।
ফেলে থাকি আঁখিজল হে অন্তরযামী,
তাতে শুধু এই মাত্র করেছে প্রকাশ
দূর জন্মজন্মান্তরে ছিনু তব দাস।