বন-তুলসী/প্রতারিত
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩১)
প্রতারিত।
পড়িয়া বকুল ফুল পথের ধূলায়,
কাঁদে হরি যে আসে সে পদে দলে যায়।
বলে ভেবেছিনু হেথা মিটিবে পিয়াসা,
ইচ্ছায় খোয়ানু সব হায়রে দুরাশা!
বুলবুল বলে তুমি বোঝ নাকি ফুল,
দুধ পায়, সুখ লাগি ত্যজে যেই কুল।
গৃহস্থের গণ্ডীর বাহিরে পা দিলে,
মিলে না কিছুই, শুধু কলঙ্কই মিলে।