বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/প্রার্থনা

উইকিসংকলন থেকে

প্রার্থনা।

হে ঈশ্বর যদি তুমি হও নিরাকার,
ক্ষমা করো যদি ভাবি অন্যথা তাহার।
হে ঈশ্বর যদি তুমি হও শুধু জ্যোতি
ক্ষমা করো যদি নাহি হয় তাতে মতি।
হে ঈশ্বর যদি শুধু হওহে চিন্ময়,
ক্ষমা করো যদি মোর ভক্তি নাহি হয়।
হে ঈশ্বর যদি তুমি হও মোর হরি,
নব ঘন শ্যাম তনু শঙ্খচক্রধারী,
এই ভিক্ষা তব কাছে হে দীনের সখা
অন্তিমে সে রূপে যেন দিয়ো মোরে দেখ।