বন-তুলসী/বদ্ধ ও মুক্ত
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৫-৬)
বদ্ধ ও মুক্ত।
মরাল বলিছে, বক এস মোর সাথে
যাইবে মানস পরে নব বরষাতে।
মরকতে বাঁধা তট, নমেরুতে ঢাকা,
সমীরণ নীলোৎপলপরিমল মাথা।
মরাল যূথের সাথে করিবে ভ্রমণ,
মধুর মৃণাল তুলি করিবে ভক্ষণ।
নাহি ক্লেশ, নাহি দুঃখ, নিষাদের ডর,
পুলকে ভ্রমিবে নীল জলের উপর।
বক বলে, সেথা গিয়া কি হইবে ভাই
গুগুলি কর্দ্দন কীট সেখানে যে নাই।