বন-তুলসী/বন্ধন
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ১৩-১৪)
বন্ধন।
বনের বিহগ বন্ধ সুবর্ণ পিঞ্জরে,
কাটিয়া শিকল বনে যেতে চায় উড়ে’।
যতনে পালিত মৃগ, ত্যজি শত সুখ।
সবাই কাননে ফিরে যাইতে উন্মুখ।
মানবই কেবল হায় মায়ার শিকলে
আপনারে আপনি জড়ায় কুতূহলে।
হেরি হায় এ সংসার-পিঞ্জর শোভন,
ভুলে যায় আপনার শাস্তি নিকেতন।