বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/বিফল

উইকিসংকলন থেকে

বিফল।

কত বর্ষা আসে যায় করি কুলুকুল
হৃদয় মালঞ্চে মোর ফোটেনাক ফুল।
শরত কত যে হায় এলো গেল চলে,
হলো না বিম্বিত শশী হৃদয় পল্বলে।
মধুর বসন্ত গেল, হাসায়ে ভূলোক
ফুটিল না জীর্ণশাখে বাসন্তী অশোক,
হার শুনিল না মোর, এ পোড়া উদ্যান,
একদিনো হরি নাম পাপিয়ার গান।