বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভক্ত

উইকিসংকলন থেকে

ভক্ত

সহিষ্ণু তরুর মত, নীচ তৃণ চেয়ে
অমানীকে মান দেন নিজে হীন হয়ে,
সর্ব্বজীবে নম দয়া, হরি মনে মুখে,
প্রকৃত বৈষ্ণব তিনি দুখী পর দুখে।