বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভণ্ড

উইকিসংকলন থেকে

ভণ্ড।

বলিছে শার্দ্দুল বৃদ্ধ বহুদিন ধরে
সাধু সেজে বসে আছি, হেতা চুপ করে।
তাহাতে হলনা মোর হরি পদে ঠাঁই
শিখিপুচ্ছ পাবে তারে হেসে মরে যাই।
ধরা বলে পশু তব ভীষণ মূর্খতা
দেশ কাল পাত্র ভেদ আছে কিহে যেথা।
বিফলে জীবন যাপ তুমি হিংসা লোভে
ক্ষুদ্র শিখিপুচ্ছ, তবু হরি শিরে শোভে।