বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভস্মমাখা

উইকিসংকলন থেকে

ভস্মমাখা।

ভস্মমাখা সাধু, শত বিভূতি মণ্ডিত,
তেজঃপুঞ্জ অগ্নি তিনি ভস্ম আচ্ছাদিত।
সাধু নয়, শুধু ভস্ম মাখে যেই জনা,
সে কেবল ছাই ঢাকা ঘৃণ্য আবর্জ্জনা।