বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভাল ও মন্দ

উইকিসংকলন থেকে

ভাল ও মন্দ।

কৃষ্ণপ্রেমে যান যাঁরা ত্যজিয়া সংসার
সমাজের ‘সর’ তাঁরা ভোগ্য দেবতার,
পাপ লিপ্সা মিটাতে যে গৃহ ধর্ম্ম ছাড়ে
দুরীভূত সংসারের ‘গাদ’ বলি তারে।