বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভিক্ষা

উইকিসংকলন থেকে

ভিক্ষা

দুদিনের পোষা পাখী পলাইলে উড়ে,
শূন্য খাঁচা প্রাণ মন ব্যাকুলিত করে।
পরাণের প্রিয় জনে দিয়া হে বিদায়
জীবন আঁধার হয়, মুরছে ব্যথায়।
সে দিনে তোমারে যদি ভুলে থাকি হরি
ক্ষমা ক’রো দুর্ব্বলেরে তুমি কৃপা করি।