বন-তুলসী/ভিখারী
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৯)
ভিখারী।
বলেন ডাকিয়া ধনী সাধু হেরি দ্বারে,
কে আছিস ভিখারীরে ভিক্ষা দিয়ে যারে।
শুনি সাধু মৃদুহাসি মনে মনে কন,
তুমি চাও ধন, রত্ন, বন্ধু, পরিজন,
নিয়েছ নিতেছ নিত্য তৃপ্ত নহ তবু,
অনন্ত যাচনা তব ফরায় না কভু।
যে কেবল একমুঠা চাল শুধু চায়,
সে হল ভিখারী তুমি ধনী হলে হায়!