বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভুল

উইকিসংকলন থেকে

ভুল।

যত্নে গড়া, সুরচিত, বালুকার ঘর
ভেঙে যায়, শিশু কাঁদে ধূলার উপর।
টানে সে জলের দাগ, দাগ যায় মুছে,
কাঁদিয়া আকুল শিশু, কিছুতে না বোঝে।
দেখে তার ভ্রম মোরা মনে মনে হাসি,
সংসারের খেলা যেন স্থায়ী খুব বেশী।