বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/ভ্রম

উইকিসংকলন থেকে

ভ্রম।

ঈশ্বর না মানি যেই শাস্ত্র নানা পড়ে,
বীজ না রোপিয়া সে ত শুধু চষে মরে,
হৃদয়ে হয় না বিন্দু আলোক সঞ্চার,
ফুঁ পাড়িয়া মরি, মাত্র ধোঁয়া লাভ তার।