বন-তুলসী/মরণ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪৩)
মরণ।
টুটিয়া বন্ধন যবে ফুল পড়ে ঝরি,
তখন তোমার ভয়ে হৃদি উঠে ভরি,
আকাশের কোলে যবে ডোবে রাঙা রবি,
ফুটে উঠে চোখে তব নিদারুণ ছবি,
তবুও তোমারে ভালবাসি হে মরণ
তুমি স্মরাইয়া দাও অভয় চরণ।
মরণ।
টুটিয়া বন্ধন যবে ফুল পড়ে ঝরি,
তখন তোমার ভয়ে হৃদি উঠে ভরি,
আকাশের কোলে যবে ডোবে রাঙা রবি,
ফুটে উঠে চোখে তব নিদারুণ ছবি,
তবুও তোমারে ভালবাসি হে মরণ
তুমি স্মরাইয়া দাও অভয় চরণ।