বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/মহাকবি

উইকিসংকলন থেকে

মহাকবি।

মহাকবি বলে, হেরি মুক্ত মোর বাণী
কি জীবন্ত মহাকাব্য এই বিশ্ব খানি।
কি লালিত্যে, অলঙ্কারে, অর্থের গৌরবে,
সব রস সমাবেশে তুল্য নাহি ভবে।
এক মহাকাব্য অনবন্ত, অনাবিল,
অমিলের মাঝে নিত্য কি সুন্দর মিল।
কি আশ্চর্য্য প্রতি ছতে প্রত্যেক অক্ষরে
করুণাবারিধি কবি নিজে ধরা পড়ে।