বন-তুলসী/মহাপুরুষ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৩)
মহাপুরুষ।
আহত সেনানী পড়ি সমর প্রাঙ্গণে
তৃষ্ণার্ত্ত কাতর দেখি সেনা জল আনে।
তুলিতে ভৃঙ্গার মুখে, হেরিল নয়ন
পার্শ্বে তাঁর রিপু সেনা পড়ি একজন।
তৃষিত কাতর আছে জল পানে চাহি,
শোণিতাক্ত কলেবর, দেহে শক্তি নাহি।
আপনি না পিয়ে জল শীতল ভৃঙ্গার
ঈঙ্গিতে বলেন ভৃত্যে দিতে মুখে তার।
কর পান হে সৈনিক কন মহামতি
মোর তৃষা হতে তব তৃষা বলবতী।