বন-তুলসী/মানুষের অকৃতজ্ঞতা
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৪)
মানুষের অকৃতজ্ঞতা।
যে মন্ত্রী স্থাপিল শান্তি দমি দুষ্ট প্রজা
বার্দ্ধক্যে তাহারে দূরে খেদাইল রাজা।
পথের ভিখারী মন্ত্রী শ্রান্ত ক্লান্ত প্রাণে
বসিল আসিয়া এক মন্দির সোপানে।
প্রণমিয়া দেবে কাঁদে জুড়ি দুটি কর,
বলে কি সুন্দর শিক্ষা দিলে হে ঈশ্বর।
একদিনো করিতাম যদি তব কাজ
কভু ত্যজিতে না মোরে রাজ-অধিরাজ।