বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/মুখে মনে

উইকিসংকলন থেকে

মুখে মনে।

পাপে রত, মুখে সদা ডাকে হরি বলি।
হরি তার ডাকে ডাকে দূরে যান চলি।
মুখে না ডাকিয়া যে গো হরি জপে মনে,
হরি তার ক্ষীণ ডাক সব আগে শোনে।