বন-তুলসী/মূর্ত্তিপূজা
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩)
মূর্ত্তিপূজা।
চকোরে ডাকিয়া ধীরে বলিছে ছাতার
চন্দ্র সে তো শিলাময় প্রকাণ্ড আকার।
নাহি ৱস, নাহি জল, তার পানে চাহি
বিফলে কাটাস্ নিশি, কিছু বুদ্ধি নাহি।
চকোর হাসিয়া বলে, হে প্রগল্ভ পাখি!
পাণ্ডিত্যের গর্ব্বে তোর অন্ধ দুটী আঁখি।
যে পেয়েছে তাঁর সুধা, হেরেছে সে ছবি,
সে কেন শুনিবে তোর কথা আজগবি।