বন-তুলসী/যদি
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪৫-৪৬)
যদি।
শোকে ফেলিয়াছি আমি যত আঁখিজল
ধোয়া’তাম তাহে যদি শ্রীপাদ কমল।
বেদনা ব্যথায় যত করেছি চীৎকার,
করিতাম তাঁর লাগি যদি নিকি তার।
ফেলিয়াছি দুখে হায় যে দীর্ঘ নিশ্বাস,
ফেলিতাম যদি তাহা হতে তাঁর দাস।
কেটে যেত এতদিন মায়ামোহ ঘোর,
ভব বন্ধনের ক্লেশ শেষ হ’ত মোর।