বন-তুলসী/রাজা ও সন্নাসী
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৯)
রাজা ও সন্নাসী।
সম্রাট সাধুরে কন হে মহাকৃপণ,
নাহি ব্যয় সদা তব সঞ্চয়েতে মন।
আমি যে অমিতব্যয়ী করিনে সঞ্চয়,
তোমারে দেখিয়া তাই মনে হয় ভয়।
তুমি ত বৈকুণ্ঠে ক্রয় করেছ ভবন
পরণে কৌপীন কিন্তু তুমি মহাজন,
আমার যা কিছু ছিল খোয়াইনু হেতা,
তুমি ত হে মহাধনী আমি দীন সেথা।