বন-তুলসী/রাধাকৃষ্ণ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৮)
রাধাকৃষ্ণ।
রাধাকৃষ্ণ আত্মা পরমাত্মার মিলন
সে প্রেমে কলঙ্ক দেয় সে লোক কেমন।
যে কলঙ্কে কলঙ্কিত হইবার তরে,
যোগী ঋষি যুগে যুগে কৃচ্ছ্র তপ করে।
যে কলঙ্ক যুগে যুগে ঘোষিবার লাগি,
কেঁদে মরে শত কবি, শত অনুরাগী।
সংযত বিশুদ্ধ আত্মা হয়ে মহাভাগ,
লভিবারে ব্যগ্র সদা যে কলঙ্ক দাগ।
তাহারে কলঙ্ক তুই বলিসনে বোকা,
হৃদয় নিকষে সে যে কনকের রেখা।