বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/শুধু শাস্ত্র পাঠ

উইকিসংকলন থেকে

শুধু শাস্ত্র পাঠ।

ভকতি মিলেনা শুধু ধর্ম্ম শাস্ত্র পড়ে,
গীতার প্রত্যেক শ্লোক তন্ন তন্ন করে।
ললিত মাধবী ফুল কর খান খান,
পাবে না কোথাও তার মধুর সন্ধান।