বন-তুলসী/সংযম
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ১৬)
সংযম।
ঝটিকা সংযত হয়ে, হলে সমীরণ,
কুসুম সুরভি তবে করে বিতরণ।
নদীর উদ্দাম স্রোত হইলে সংযত,
তবে হৃদে পূর্ণশশী হয় সে বিম্বিত।
সংযমপবিত্র হলে, হইলে নির্ম্মল,
জাগে হৃদে শ্রীহরির মূরতি বিমল।
সংযম।
ঝটিকা সংযত হয়ে, হলে সমীরণ,
কুসুম সুরভি তবে করে বিতরণ।
নদীর উদ্দাম স্রোত হইলে সংযত,
তবে হৃদে পূর্ণশশী হয় সে বিম্বিত।
সংযমপবিত্র হলে, হইলে নির্ম্মল,
জাগে হৃদে শ্রীহরির মূরতি বিমল।