বন-তুলসী/সফল
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪০)
সফল।
গান গাহিবার আগে যে শ্যামাটী মরে,
কোরকেতে যে চম্পক ভুমে ঝরে পড়ে।
বুক ভরা গান, সেই হৃদি ভরা বাস,
দেবভোগ্য হয় জেনো হয়না ক নাশ।
না হেরি শ্রীমুখ পথে যাত্রী যদি মরে,
ভেবনা তাঁহার দেখা হলনা ঈশ্বরে।
সে নহে নিষ্ফল যাত্রা, সে নহে মরণ,
শ্রীহরি তাহারে আসি আগাইয়া লন।