বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/সাকার উপাসনা

উইকিসংকলন থেকে

সাকার উপাসনা।

হস্তী বলে হে কমল কি বৃহৎ রবি!
তুমি ক্ষুদ্র বক্ষে ধর তাঁর ক্ষুদ্র ছবি।
বিশ্বের সবিতা তিনি, তুমি ক্ষীণ প্রাণ,
তাঁরে খর্ব্ব করি কর কি পাপ মহান্।

বিরাট মূরতি তার, বলিছে কমল
ক্ষুদ্র আমি ভাবিবার শক্তি কোথা বল।
যতটুকু প্রাণ মোর ততটুকু ভরি
তাঁর বিশ্বব্যাপীরূপ রাখি আমি ধরি।