বিষয়বস্তুতে চলুন

বন-তুলসী/সুখ দুঃখ

উইকিসংকলন থেকে

সুখ দুঃখ।

একের যা সুখ, তাহা অপরের দুখ,
এক হিয়া শূন্য করে, ভরে অন্য বুক।
যে শিশির রজনীর নয়ন আসার,
সেই হায় প্রভাতের মুকুতার হার।