বন-তুলসী/সৌন্দর্য্য সাগর
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৩৭-৩৮)
সৌন্দর্য্য সাগর।
যুবতীর আঁখি কোণে লাবণ্যের রাশি,
বালকের চন্দ্র মুখে সুধাময় হাসি।
দেখি মুগ্ধ চিত্রকর, দেখি মুগ্ধ কবি,
নয়ন ফিরাতে নারে, আঁকে সেই ছবি।
সত্যশিব সুন্দরের মূর্ত্তি প্রেমময়,
সে মাধুর্য্য্য সাথে যার হয় পরিচয়,
ভুলে সে যে সুখ দুখ ভোজন শয়ন
ভুবন ফিরাতে নারে তাহার নয়ন।